খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় ৯ নারী সাংবাদিক-কে ল্যাপটপ বিতরণ
- খুলনাঞ্চল - সংগঠন

খুলনায় ৯ নারী সাংবাদিক-কে ল্যাপটপ বিতরণ

আর্টিকেল নাইন্টিন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির উদ্যোগে বিশেষ উদ্যোগ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে আর্টিকেল নাইন্টিন (ARTICLE 19) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সহযোগিতা প্রদান করেছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির […]

আর্টিকেল নাইন্টিন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির উদ্যোগে বিশেষ উদ্যোগ
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে আর্টিকেল নাইন্টিন (ARTICLE 19) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) সহযোগিতা প্রদান করেছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BJPC-এর সভাপতি কৌশিক দে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু, এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা। এছাড়াও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, এবং নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিনসহ বাগেরহাট মোল্লারহাট, রামপাল ও গোপালগঞ্জের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক অনুষ্ঠানে বলেন, “আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি এমন উদ্যোগ খুব কম দেখেছি।” অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
BJPC-এর পক্ষ থেকে আর্টিকেল নাইন্টিন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাকে এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved