খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ব্যস্ততম একটি বছর পার করবে বাংলাদেশ ক্রিকেট দল
- খেলা

ব্যস্ততম একটি বছর পার করবে বাংলাদেশ ক্রিকেট দল

২০২৫ সালের পর ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশের রয়েছে বেশকিছু সিরিজ। জানুয়ারি-মার্চ বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। বিপিএল চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে […]

২০২৫ সালের পর ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশের রয়েছে বেশকিছু সিরিজ।

জানুয়ারি-মার্চ

বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। বিপিএল চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ পিএসএলের সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশে এসে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান।
এপ্রিল
এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ।

জুন
জুনের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এবারও ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে অজিরা। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে।

জুলাই

অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। জুলাই মাসজুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ ওয়ানডের সিরিজে মাঠে নামবে টাইগাররা।

আগস্ট
আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। আগস্টের শেষ দিকে আইরিশ সফর থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কিছুটা বিরতি পাবে টাইগাররা।

অক্টোবর
অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।

নভেম্বর-ডিসেম্বর
নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে। এই সিরিজ দিয়েই ২০২৬ সাল শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved