খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সাতক্ষীরা

সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় মীর মুন্না (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার খুলনা-পাইকগাছা মহাসড়কের জাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর মুন্না (৩২) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খাজরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী এনামুল ইসলাম ইমন জানান, মীর […]

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় মীর মুন্না (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার খুলনা-পাইকগাছা মহাসড়কের জাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর মুন্না (৩২) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের খাজরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এনামুল ইসলাম ইমন জানান, মীর মুন্না একটি ইঞ্জিনভ্যানে করে আঠারোমাইল থেকে তালার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৯টার সময় জাতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১-৩৮১৬) সজোরে তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে মুন্না ছিটকে রাস্তায় পড়লে পিকআপটি তার গায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি (ঢাকা মেট্রো ড ১১-৩৮১৬) জব্দ করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved