খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন প্রথমবার ক্রীড়াবিদদের স্বীকৃতি
- খেলা

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন প্রথমবার ক্রীড়াবিদদের স্বীকৃতি

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। রাজধানীর লা মেরিডিয়ান হোটলে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক […]

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।
রাজধানীর লা মেরিডিয়ান হোটলে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন।
প্রয়াত আরাফাত রহমান কোকো-এর স্মরণে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হলো এই পুরস্কার। আয়োজকদের আশা, ভবিষ্যতে এটি দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননায় পরিণত হবে।
ক্রিকেটে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও নারী ক্রিকেটার মারুফা আক্তার সম্মাননা পেয়েছেন। ফুটবলে পুরস্কৃত হয়েছেন সাবেক তারকা আলফাজ আহমেদ এবং জাতীয় নারী দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এছাড়া অন্যান্য ডিসিপ্লিনের আরও ক্রীড়াবিদদের স্বীকৃতি দেওয়া হয়।
প্রথমবারের মতো এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্তরা। তারা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক মানে ও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved