খুলনায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে শুরু হয়েছে নির্বাচনি জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা কাজী আবু রহীম।
