খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মুশফিকুর রহিম নিরাপদে দেশে পৌঁছেছেন
- খেলা

মুশফিকুর রহিম নিরাপদে দেশে পৌঁছেছেন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতের মধ্যে ওমরাহ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন এই উইকেটকিপার-ব্যাটার। মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে সংশ্লিষ্ট সূত্রে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরবের King Abdulaziz […]

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতের মধ্যে ওমরাহ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন এই উইকেটকিপার-ব্যাটার। মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরবের King Abdulaziz International Airport-এ আটকা পড়েন তিনি। ওমরাহ শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় তাকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন,
“আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে EK 0806 ফ্লাইটে রওনা হয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে অবস্থান করছি। কেবল মহান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকাসহ অন্যান্য গন্তব্যে পৌঁছাতে পারব, বিশেষ করে আমরা বাংলাদেশিরা। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্বস্তির বার্তা দেন এই তারকা ক্রিকেটার। দেশে ফেরার বিমানে উঠে তিনি লেখেন,
“আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।”
মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকির কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, “আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।”
সব মিলিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved