খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মোংলা অনলাইন প্রতারণা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
- বাগেরহাট

মোংলা অনলাইন প্রতারণা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইন (২৬)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম হোসাইন (২৬), পিতা: আব্দুল সামাদ সরদার এবং রুবেল হাওলাদার […]

বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইন (২৬)সহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম হোসাইন (২৬), পিতা: আব্দুল সামাদ সরদার এবং রুবেল হাওলাদার (২৪), পিতা: মৃত হারুনুর রশিদ। তারা উভয়েই পৌরসভার স্থানীয় বাসিন্দা।
ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মোবাইল ফোনে বিভিন্ন স্ক্যামার চক্র পরিচালিত অনলাইন জুয়া ও প্রতারণামূলক অ্যাপের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত একাধিক সিম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোরিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ডিবির এসআই নূর বলেন, “আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved