যুক্তরাষ্ট্র–এর সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আলি লারিজানি। তিনি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে এ অবস্থান স্পষ্ট করেন।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।” মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে The Wall Street Journal দাবি করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর জন্য চাপ দিয়েছেন। তবে এ দাবি সরাসরি নাকচ করে দেন লারিজানি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু করার প্রশ্নই আসে না এবং এ সংক্রান্ত খবর ভিত্তিহীন।
