খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • শৈত্যপ্রবাহে মানবিক উদ্যোগ: বটিয়াঘাটায় ELEVATE-এর কম্বল বিতরণ
- খুলনাঞ্চল - সংগঠন

শৈত্যপ্রবাহে মানবিক উদ্যোগ: বটিয়াঘাটায় ELEVATE-এর কম্বল বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি:Leadership, Valuing Environment and Acting Together for Equity—এই মূলমন্ত্রকে সামনে রেখে বটিয়াঘাটায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ELEVATE। দেশজুড়ে শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবিক দায়বদ্ধতা থেকে ELEVATE-এর উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৬০টি […]

বটিয়াঘাটা প্রতিনিধি:
Leadership, Valuing Environment and Acting Together for Equity—এই মূলমন্ত্রকে সামনে রেখে বটিয়াঘাটায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ELEVATE।

দেশজুড়ে শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবিক দায়বদ্ধতা থেকে ELEVATE-এর উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসক, বালিয়াডাঙ্গা ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা হাওলাদার, ইউপি সদস্য (৮নং ওয়ার্ড), বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং সাবেক সভাপতি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: নজরুল ইসলাম নয়ন, সভাপতি, স্বপ্নচূড়া যুব সংগঠন।

বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে ELEVATE-এর মতো সংগঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়ায় আল্লাহ তায়ালার কাছে এই উদ্যোগ কবুল করার পাশাপাশি দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান দানের প্রার্থনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved