খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার: রিজভী
- বাংলাদেশ - রাজনীতি

খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার: রিজভী

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যু কোনও স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা […]

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চলে যাওয়ার দায় শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যু কোনও স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমেই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিএনপির এ নেতা বলেন, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।

এই শোকসভায় পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved