খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় বাস ভাড়া অপরিবর্তিত
- এক্সক্লুসিভ - খুলনা

খুলনায় বাস ভাড়া অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক তিন দিন আগে সরকার জ্বালানির মূল্য বাড়িয়েছে। বর্ধিত মূল্য গেলো সোমবার থেকে কার্যকর হয়েছে। খুলনার পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়েনি। বাস ভাড়া অপরিবর্তিত রয়েছে। জ্বালানি লিটার প্রতি গড়ে দু’টাকা করে মূল্য বেড়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। […]

খুলনায় বাস ভাড়া অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
তিন দিন আগে সরকার জ্বালানির মূল্য বাড়িয়েছে। বর্ধিত মূল্য গেলো সোমবার থেকে কার্যকর হয়েছে। খুলনার পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়েনি। বাস ভাড়া অপরিবর্তিত রয়েছে। জ্বালানি লিটার প্রতি গড়ে দু’টাকা করে মূল্য বেড়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে প্রতিদিন থেকে ১৮টি রুটে ৫০০ বাস চলাচল করে। এ অঞ্চলের উল্লেখযোগ্য রূটগলো হচ্ছে, ঢাকা, কক্সবাজার, ফেনী, সিলেট, বাগেরহাট, মোংলা, পিরোজপুর, বরিশাল, যশোর, কুয়াকাটা, পাইকগাছা, কয়রা, সাতক্ষীরা,শ্যামনগর, ভোমরা, নড়াইল।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ জানান, জ¦ালানির দাম বাড়লেও বাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে।
মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, নভেম্বরে ঢাকা রূটে যাত্রীর ভাড়া ছিলো ৬৫০ টাকা। জ¦ালানির মূল্য বৃদ্ধিও পরেও একই ভাড়া রয়েছে।
আইএমএফ ঋণের শর্ত হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved