বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধ, খুলনা -১ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দীর সমর্থকদের উপর হামলা ও প্রচার মাইক কেড়ে নেওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বেলা ১২টার সময় সাচিবুনিয়া কৃষ্ণ নন্দীর নিজস্ব কার্যালয় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। লিখিত সাংবাদিক সম্মেলন পাঠ করেন খুলনা ১ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।লিখিত বক্তব্যে তিনি জানান গতকাল ০২/০২/২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা সাতটার সময় ৭ নং আমিরপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। লিখিত সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন, বিএনপি নেতা খাইরুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা হ্যান্ড মাইক নিয়ে জয়পুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার করছিলেন,এ সময় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫/ ২০ জন, শিবির সভাপতি আরিফুল ইসলাম ও জামাত কর্মী সেকমতের উপর অতর্কিত হামলা করে মারধর করে ও প্রচার মাইক কেড়ে নেয়।এর প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে, বিএনপি নেতা কর্মী কর্তৃক এ ধরনের হামলার সাথে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে লেবেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে যা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্থ করবে।
