খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- খুলনা - খুলনাঞ্চল

দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক; খুলনা মহানগরের দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দৌলতপুর থানার রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ দৌলতপুর থানার মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার ভোরে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী একটি […]

নিজস্ব প্রতিবেদক;

খুলনা মহানগরের দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দৌলতপুর থানার রেলিগেট ও মানিকতলার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ দৌলতপুর থানার মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার ভোরে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তৌহিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদ সৎমায়ের সংসারে থাকলেও পরিবারের সঙ্গে তার দূরত্ব ছিল। পরিবারের সদস্যরা তার তেমন খোঁজখবর নিতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন এবং খুচরা মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved