খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • প্রবাস থেকেও মানবিকতায় উজ্জ্বল মেহেদী কবীর সুমন, ভাদাইলবুনিয়ায় ইফতার মাহফিল
- খুলনা

প্রবাস থেকেও মানবিকতায় উজ্জ্বল মেহেদী কবীর সুমন, ভাদাইলবুনিয়ায় ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বটিয়াঘাটার ভাদাইলবুনিয়া জামে মসজিদে সাধারণ মুসল্লিদের জন্য আয়োজন করা হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল। লন্ডন প্রবাসী সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমনের সৌজন্যে এ আয়োজন সম্পন্ন হয়। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে এলাকার প্রায় ১২০ থেকে ১২৫ জন মুসল্লি অংশগ্রহণ করেন। […]

পবিত্র মাহে রমজান উপলক্ষে বটিয়াঘাটার ভাদাইলবুনিয়া জামে মসজিদে সাধারণ মুসল্লিদের জন্য আয়োজন করা হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল। লন্ডন প্রবাসী সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী কবীর সুমনের সৌজন্যে এ আয়োজন সম্পন্ন হয়।
মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে এলাকার প্রায় ১২০ থেকে ১২৫ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, প্রবাসে অবস্থান করেও মেহেদী কবীর সুমন নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। রমজানের এই বরকতময় মাসে তাঁর এমন উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মুসল্লিরা এ মহৎ আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved