খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল
- চিকিৎসা - জাতীয় - রাজনীতি

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল

ঢাকা ব্যুরো; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডা. রিচার্ড বিলি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত […]

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল

ঢাকা ব্যুরো;

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডা. রিচার্ড বিলি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়।

মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরইমধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved