খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের জন্য কাজ করেছেন। তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয় উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। শহীদের রক্তের আকাঙ্খার নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে জাতীয় ঐক্যে’র প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোক সভায় অংশগ্রহণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
আসর বাদ ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে কাউন্সিলর কার্যালয়ে গাজী শাহাদাৎ হোসেনের সভাপতিতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্টান রোড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান হাবিব। মাগরিব বাদ ২২ নম্বর ওয়ার্ড বিএনপি ও সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের সার্বিক সহযোগিতায় আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে ওয়ার্ডের সাবেক সভাপতি তরিকুল্লাহ খানের সভাপতিত্বে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চর জামে মসজিদের ইমাম হাফেজ হারুন অর রশিদ।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মোল্লা মারুফ রশিদ, ইউসুফ হারুন মজনু, নাজমুল হক মুকুল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, মাসুদ খান বাদল, আলম হাওলাদার, খান মঈনুল ইসলাম মিঠু, সাইমুন ইসলাম রাজ্জাক, আবু তালেব, জাহান আলী, নূরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, এড. মিজান হাওলাদার, আব্দুল করিম, শামসুল আলম বাদল, মেজবাউল আক্তার পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, তরিকুল আলম, মাহমুদ হাসান মুন্না, এম এ হাসান, সমির কুমার সাহা, স্বপন হাওলাদার, খালেক গাজী, রোকেয়া ফারুক, সেলিম বড় মিয়া, ফজলুর রহমান, এম এ সালাম, মহিউদ্দিন মঈন, শুকুর আলী, ইউসুফ মোল্লা, আবু মাস্টার, মামন রেজা, আসাদ সানা, বেল্লাল তালুকদার, আফজাল হোসেন, আবুল বাসার, শফিউদ্দিন আহমেদ, এড. উজ্জ্বল, পারভেজ আহমেদ, রবিউল ইসলাম রবি, নূরুল হক, ফিরোজ আহমেদ, মামুনুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শফিক, কামরুল আলম খোকন, ফারুক হোসেন, শহিদুল ইসলাম, ওসমান গনি, আমজাদ হোসেন, মোস্তফা সানা, জাফর মোল্লা, তানভীর প্রিন্স, নাজমা কবির, হারুন হেলাল, মহসীন খান, সায়মা পারভীন রিক্তা, আল আমিন, বিলকিস আক্তার, খোকন গাজী, জাকির শেখ, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, পারভীন বেগম, আলী খান, মাসুদ, ফিরোজ হোসেন প্রমুখ।
