খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে
- খেলা

জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গত সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি। […]

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গত সোমবার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি।

গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে বিসিবি জানিয়েছে, কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা পায়। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। বিসিবিতে মঞ্জুর চাকরির মেয়াদ শেষ হলেও তাঁর বিরুদ্ধে কী শাস্তি বা ভবিষ্যতে দেশের ক্রিকেটে যুক্ত না করার ব্যাপারে বিসিবি কী সিদ্ধান্ত নিয়েছে, সেটি পরিষ্কার করেনি। মঞ্জু এই মুহূর্তে চীনের নারী দলের কোচ হিসেবে কাজ করছেন।

স্বাধীন অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতির আলোকে অনুসন্ধান ফল নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। বিসিবি তার বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। বিসিবির তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved