রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজার সামনের সড়কে মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
মুঠোফোন ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। লাঠিপেটা করেছে। আজ রোববার বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত এ ঘটনা ঘটে।
