খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের
- খেলা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

আইপিএলের ম্যাচ সম্প্রচার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।কেনার পর বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এ কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত। সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা […]

আইপিএলের ম্যাচ সম্প্রচার না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।কেনার পর বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এ কারণেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত।

সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, বাংলাদেশের ৪ ম্যাচ খেলার কথা ভারতের মাটিতে। বিকল্প ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের দাবি বিসিবির। এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিসিবি চিঠিও দিয়েছে।

‘ক্রিকবাজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী এক-দুদিনের মধ্যে এ বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে।

কলকাতা মোস্তাফিজকে কিনেছিল ৯ কোটি ২০ লাখ রুপিতে। কারণ স্পষ্ট না করলেও বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় অগ্রবাদী সংগঠন ও মানুষের হুঁশিয়ারির মুখে। উগ্রবাদীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে, তাই এদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। মোস্তাফিজকে বাদ দিতে এমনকি তারা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও হুমকি দিয়েছিল। আর স্টেডিয়াম ভাঙচুরের হুমকি তো ছিলই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved