খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • হরিনটানায় সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১
- খুলনা - খুলনাঞ্চল

হরিনটানায় সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

খুলনার লবণচরা থানাধীন হরিনটানার কূবা মসজিদের সামনে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাকিব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে রাকিব গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার […]

খুলনার লবণচরা থানাধীন হরিনটানার কূবা মসজিদের সামনে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাকিব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলির একপর্যায়ে রাকিব গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে লবণচরা থানা পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved