যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনেকটা সুনসান নীরবতা। অভিবাসন ইস্যুতে দেশটিতে ধরপাকড়ের পর সর্বত্রই উদ্বেগ-উৎকণ্ঠা। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিয়েছেন তাতে আতঙ্ক আরও বেড়েছে।
নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেছেন ডনাল্ড ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের অভিবাসীরা কারা কতটুকু যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ-সুবিধা নিচ্ছেন তা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
