খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার
- খুলনা - রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব কয়টাতে তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে […]

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব কয়টাতে তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে দিয়ে রাষ্ট্র চালাতে দেবে না। বাংলাদেশ বারবার শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। শাসকের দল শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশিদ আল আজাদের সভাপতিত্বে গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল ভোটের মাঠে কালো টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ৫৫ বছর আগের সেই বস্তাপচা কথা নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘হিন্দু ভাইদেরকে ভয় দেয়া হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দেবে! অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নথিভুক্ত হয়েছে।

তিনি বলেছেন, দাঁড়িপাল্লার ভোটারকে এবার হুমকি দিলে আর ঠ্যালা সামলাতে পারবেন না। জুলাই’২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ওইসব দিন প্রস্থান হয়ে গেছে। দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে সততাকে দমিয়ে রাখা যাবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়বে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, খেলাফত মসলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হিন্দু নেতা মনোরঞ্জন মন্ডল, হাফেজ আব্দুল কুদ্দুস, আবু সুফিয়ান, শেখ নাজমুল হাসান, শেখ নূর মোহাম্মদ, শেখ ফরিদুজ্জামান, শেখ ইসমাইল হোসেন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved