খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান
- অর্থনীতি

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক; মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন মিজানুর রহমান মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তার কর্মজীবন শুরু করেন, যা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে […]

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক;

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন।

আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন মিজানুর রহমান মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তার কর্মজীবন শুরু করেন, যা পূর্বে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের পূর্বে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকোতে দায়িত্বপালন করেন। পরবর্তীতে মিজানুর রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় রহমান ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved