খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বয়কট বিতর্কের মধ্যেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- খেলা

বয়কট বিতর্কের মধ্যেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আজ থেকে শুরু হচ্ছে, তবে বিতর্ক যেন থামছে না। ভেন্যু বদলের চাওয়াকে প্রাধান্য না দেওয়ায় বাংলাদেশ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও লাল-সবুজ প্রতিনিধিদের সেই বয়কটকে সমর্থন জানিয়েছে এবং গ্রুপ পর্বে কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দিয়েছে। তবে শেষ মুহূর্তে পাকিস্তান এই সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না, তা এখনো […]

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আজ থেকে শুরু হচ্ছে, তবে বিতর্ক যেন থামছে না। ভেন্যু বদলের চাওয়াকে প্রাধান্য না দেওয়ায় বাংলাদেশ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও লাল-সবুজ প্রতিনিধিদের সেই বয়কটকে সমর্থন জানিয়েছে এবং গ্রুপ পর্বে কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দিয়েছে। তবে শেষ মুহূর্তে পাকিস্তান এই সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না, তা এখনো অনিশ্চিত।
এবারের আসরে ২০ দল চার গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রাথমিকভাবে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ বয়কট নেওয়ায় তার জায়গায় এসেছে স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠে যাবে সুপার এইটে। সুপার এইটে দুই গ্রুপে বিভক্ত হবে আট দল, এরপর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে শেষ হবে আসর।
উদ্বোধনী ম্যাচে কলম্বোয় পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের সঙ্গে। এবারের আসরে মোট ৫৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার শুরুটা হয়েছে বয়কট বিতর্কের উত্তাপের মধ্য দিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved