খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • রাজপথে রক্তের চিহ্ন: শহীদ ওসমান হাদীর বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে পুলিশি বর্বরতা মামুনুল হকের বিবৃতি
- রাজনীতি

রাজপথে রক্তের চিহ্ন: শহীদ ওসমান হাদীর বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে পুলিশি বর্বরতা মামুনুল হকের বিবৃতি

গতকাল, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। এক বিবৃতিতে মাওলানা মামুনুল হক বলেন, “একটি শান্তিপূর্ণ ও ন্যায্য […]

গতকাল, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
এক বিবৃতিতে মাওলানা মামুনুল হক বলেন, “একটি শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক ভয়াবহ দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “শহীদ হাদির রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি। জনগণের দাবি ছিল—হত্যার বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। অথচ ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে যারা বিচারের দাবিতে রাজপথে নেমেছে, তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের পুলিশি আচরণ জনগণের ক্ষোভ আরও বাড়াবে এবং পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দেবে।”
মাওলানা মামুনুল হক আরও জানান, “বাংলাদেশ আর কোনো ফ্যাসিবাদী দমননীতির দিকে ফিরে যাবে না। অতীতের দুঃশাসনের পুলিশি মানসিকতা পরিত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলন দমন নয়, ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান কর্তব্য।”
তিনি আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এছাড়া শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved