চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে সরিয়ে টাইগারদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল বিসিবি। কিন্তু টাইগারদের সেই দাবি না মেনে উল্টো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা করে দিয়েছে। বাংলাদেশের প্রতি আইসিসির এমন আচরণকে ‘অন্যায্য’ দাবি করে প্রতিবাদের অংশ হিসেবে পরবর্তীতে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বিশ্বকাপের মূল লভ্যাংশের একটি বড় পরিমাণ আসে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। তাই পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে নিশ্চিতভাবেই অনেকটা চাপের মধ্যে ফেলেছে। ফলে পিসিবিকে তাদের এমন সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার জন্য আইসিসির পক্ষ থেকে নানা রকম চেষ্টা চলছে।
বিসিবির বিশ্বস্ত সূত্রে বিসিবি বসের পাকিস্তান যাওয়ার তথ্যটি নিশ্চিত হওয়া গিয়েছে। সূত্র আরও জানিয়েছে, সভা শেষে আজ বিকেলেই দেশে ফিরবেন বুলবুল।
বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বিসিবিকে সমর্থন দিয়ে আসছে। টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর দলটি বিশ্বকাপ বয়কট করার চিন্তাও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্তে শুধু ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে পাকিস্তানের ওই এক সিদ্ধান্তে আইসিসি বড় অঙ্কের ক্ষতির মুখে। সে কারণেই পাকিস্তানকে রাজি করাতে উঠে পড়ে লেগেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
