খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?
- ধর্ম

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসের শেষ ও শাওয়াল মাসের শুরু অর্থাৎ ঈদুল ফিতরের তারিখ বেশির ভাগ মুসলিম দেশেই একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন […]

এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসের শেষ ও শাওয়াল মাসের শুরু অর্থাৎ ঈদুল ফিতরের তারিখ বেশির ভাগ মুসলিম দেশেই একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের শুরুতে কিছুটা মতপার্থক্য থাকলেও মাসের শেষ দিকে সেই ভিন্নতা থাকবে না। তার মতে, অধিকাংশ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।
 
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউমকে দেয়া বক্তব্যে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এবার রমজান হবে ২৯ দিনের। সব দিক বিবেচনায় নিয়ে বলা যায়, রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য দিন হলো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
 
তিনি জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে আনুমানিক ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখার জন্য প্রায় অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, সেই অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা। সূত্র : গালফ নিউজ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved