খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • এফএ কাপ তৃতীয় রাউন্ডে টটেনহ্যামের বিদায়
- খেলা

এফএ কাপ তৃতীয় রাউন্ডে টটেনহ্যামের বিদায়

এফএ কাপের তৃতীয় রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্সে টটেনহটস্পার ২–১ গোলে পরাজিত হয়েছে অ্যাস্টন ভিলার কাছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ভিলা। দলের হয়ে গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধে ধারাবাহিক চাপ সৃষ্টি করে তারা। এরই ফল হিসেবে বুয়েন্দিয়া ও রজার্সের […]

এফএ কাপের তৃতীয় রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্সে টটেনহটস্পার ২–১ গোলে পরাজিত হয়েছে অ্যাস্টন ভিলার কাছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় ভিলা। দলের হয়ে গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধে ধারাবাহিক চাপ সৃষ্টি করে তারা। এরই ফল হিসেবে বুয়েন্দিয়া ও রজার্সের গোলে স্বস্তিদায়ক লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টটেনহ্যাম। উইলসন ওডোবার্ট একটি গোল শোধ করে দলকে নতুন করে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন। ওই গোলের পর আক্রমণে গতি বাড়ায় স্পার্স এবং সমতায় ফেরার কয়েকটি সুযোগও তৈরি করে।
তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি। অ্যাস্টন ভিলার দৃঢ় রক্ষণ ও নিয়ন্ত্রিত খেলায় আটকে যায় টটেনহ্যাম। ম্যাচ শেষে আবারও দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েন স্পার্সের খেলোয়াড়রা।
এই পরাজয়ের মধ্য দিয়ে এফএ কাপ থেকে বিদায় নিতে হলো টটেনহ্যামকে, অন্যদিকে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিল অ্যাস্টন ভিলা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved