খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • গণভোটে ‘হ্যাঁ’ জয়ে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ এনসিপির
- রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ জয়ে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ এনসিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চালানো হবে। […]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চালানো হবে। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে কাজ করতে আলাদা অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে।
এদিকে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved