বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকরা ছবিটিকে ভালো স্বাগত জানিয়েছেন।
হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড়—এই পাঁচ ভাষায় মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম দিনেই আয় করেছে প্রায় ৬৩.৩ কোটি রুপি, যার মধ্যে প্রিমিয়ার শো থেকে এসেছে ৯.১৫ কোটি এবং সাধারণ প্রদর্শনী থেকে ৫৪.১৫ কোটি রুপি। সর্বোচ্চ আয় এসেছে তেলেগু সংস্করণ থেকে।
হিন্দি সংস্করণে ছবিটির আয় ৬.১৫ কোটি রুপি, যা প্রভাসের ১১ বছরের পুরনো রেকর্ড ছাপিয়ে গেছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ হিন্দি সংস্করণ প্রথম দিনে আয় করেছিল ৫.১৫ কোটি রুপি।
