সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বৃষ্টির কারণে স্টিভেন স্মিথের বহুল প্রতীক্ষিত বিগ ব্যাশ লিগ প্রত্যাবর্তন ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হোবার্ট হারিকেনসের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ওপেনিংয়ে নেমে মাত্র পাঁচ ওভার ব্যাটিংয়ের সুযোগ পান স্মিথ।
১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকা স্মিথ একটি ছক্কা ও একটি চার মারেন এবং ১৫ রানে থাকা অবস্থায় একবার জীবন পান। অপর প্রান্তে বাবর আজম ১৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারণে ছয় ওভারের ন্যূনতম খেলা সম্পন্ন না হওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয় এবং দুই দল এক পয়েন্ট করে পায়।
এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে হোবার্ট হারিকেনস শীর্ষে থাকলেও শীর্ষস্থান হারানোর শঙ্কায় রয়েছে। চার নম্বরে থাকা সিডনি সিক্সার্স এখনও প্লে-অফের লড়াইয়ে টিকে আছে।
