সংবাদ বিজ্ঞপ্তি
মানবাধিকার দিবসের সভায় বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন, নিজের কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সর্বস্তরে মানবাধিকারের ধারণা পৌছে দিতে হবে। মানবাধিকার একটি বিশদ এবং বিস্তর বিষয়। মানুষের অধিকার রক্ষা করতে হলে সকল প্রাণী ও জীবের ওপর সহনুভূতিশীল আচরণ অতি জরুরি। বক্তারা ক্ষমতাসীনদের আইনের অপব্যবহার, প্রশাসনের উপর যথেচ্ছা প্রভাব পড়ছে, বিচার ব্যবস্থার ওপর খড়গ ঝুলানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় মোটা দাগেও মানবাধিকার সংরক্ষণ অসম্ভব।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন । সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। বক্তৃতা করেন সৈয়দ আলী হাকিম, এস এম মনোয়ার হোসেন লাভলু, অধ্যাপক স ম শরিফুল ইসলাম, খুলনা নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডঃ মেহেদী হাসান, সংগঠনের নেতা কবি নাজমুল তারেক তুষার, মোঃ ইয়ারুল ইসলাম সবুজ, আন্তর্জাাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মোঃ শাহিন হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে মোঃ মশিয়ার রহমান টুকু, অ্যাডঃ কিংকর রাহা প্রমুখ।
