খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের পরিবেশ স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি।
