খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • হুমকি মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন ও তার ভাই
- বিনোদন - সোশ্যাল মিডিয়া

হুমকি মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন ও তার ভাই

হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় দায়ের করা আলোচিত এ মামলার শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার […]

হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় দায়ের করা আলোচিত এ মামলার শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন। সোমবার মামলাটিতে আসামিদের জবাব দাখিলের দিন ধার্য ছিল।
নির্ধারিত দিনে আদালতে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষে লিখিত জবাব দাখিল করা হয়। জবাব দাখিলের পর উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে বিচারক অভিযোগের যথাযথ ভিত্তি না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
এ আদেশের মধ্য দিয়ে দীর্ঘদিন আলোচিত এ মামলার আইনগত প্রক্রিয়ার অবসান ঘটলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved