খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ফেনীতে জুলাই যোদ্ধার ওপর হামলা
- বাংলাদেশ

ফেনীতে জুলাই যোদ্ধার ওপর হামলা

ফেনীর দাগনভূঞা উপজেলায় সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ফেনী-৩ আসনের […]

ফেনীর দাগনভূঞা উপজেলায় সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, ‘শুক্রবার রাত ৮টার দিকে সায়েমকে একা পেয়ে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকেন। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীদের মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানান। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সে যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে অভিযোগ ফেলে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে আলোচিত হন। সেদিন হামাগুঁড়ি দিয়ে ছাদের ওপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved