খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- খুলনা - সংগঠন

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নিবিঘেœ সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: […]

তথ্যবিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নিবিঘেœ সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: খায়রুল আনাম জানান, জাতীয় সংসদ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের সমন্বয়ে সুসম্পন্ন করা হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে মৎস্য বিভাগকে সহযোগিতা করা হবে মর্মে জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। ইরি চাষে এ জেলায় ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি জানান, কৃষিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমানে সার মজুদ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধার কার্যক্রমে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্ট পরিচালনা করে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সভায় জানান, আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাতবোর্ডে প্রদানের অনুরোধ করেন, যা আয়কর মুক্ত। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved