জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে বসুন্ধরা এলাকা থেকে বেইলি রোডের বাসার উদ্দেশে রওয়ানা হন তিনি।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন এবং সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ ধারাবাহিক বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
