খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বটিয়াঘাটায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল
- খেলা

বটিয়াঘাটায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল

বটিয়াঘাটা প্রতিনিধি মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার সকল ইউনিয়নের অংশগ্রহণে এক জমকালো হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার্স পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এরই ধারাবাহিকতায় আজ ১৫ ডিসেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে একই ভেন্যুতে গঙ্গারামপুর ইউনিয়ন ও বালিয়াডাঙা ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ […]

বটিয়াঘাটা প্রতিনিধি

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলার সকল ইউনিয়নের অংশগ্রহণে এক জমকালো হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার্স পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

এরই ধারাবাহিকতায় আজ ১৫ ডিসেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে একই ভেন্যুতে গঙ্গারামপুর ইউনিয়ন ও বালিয়াডাঙা ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় গঙ্গারামপুর ইউনিয়নকে পরাজিত করে বালিয়াডাঙা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা চলাকালে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর। স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved