খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
- রাজনীতি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গেছেন। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ঢাকার বেইলি রোডে অবস্থিত রেজাউল করীমের বাসায় প্রবেশ করেন। সাক্ষাৎকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে রোববার সন্ধ্যায় […]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে গেছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ঢাকার বেইলি রোডে অবস্থিত রেজাউল করীমের বাসায় প্রবেশ করেন। সাক্ষাৎকে কেন্দ্র করে সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির শফিকুর রহমান–এর সঙ্গে এবং রাতে জাতীয় নাগরিক পার্টি–র আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৫৭টিতে প্রার্থী দেয়। বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved