খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • সড়কে প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার
- বাংলাদেশ

সড়কে প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈশ্বরদী থানার ডিএসবি (গোয়েন্দা শাখা) ওসি মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানা অভিমুখে যাওয়ার […]

প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী থানার ডিএসবি (গোয়েন্দা শাখা) ওসি মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানা অভিমুখে যাওয়ার সময় ভেড়ামারা পাকশীর লালনশাহ ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওসি মোজহারুল ইসলাম ও এএসআই ফয়েজ উদ্দিন নিহত হন। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান কালবেলাকে বলেন, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেছে। আইনে প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আইনিপ্রক্রিয়া শেষে পুলিশ সদস্যের আত্মীয়স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved