খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • স্মৃতিসৌধে আসিফ
- জাতীয় - রাজনীতি

স্মৃতিসৌধে আসিফ

ঢাকা অফিস মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শুরু করে শ্রদ্ধা জানানো। শহীদ বেদীতে ওসমান হাদির নামেও একটা পুষ্পাঞ্জলী দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব […]

ঢাকা অফিস
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শুরু করে শ্রদ্ধা জানানো। শহীদ বেদীতে ওসমান হাদির নামেও একটা পুষ্পাঞ্জলী দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্মৃতিসৌধে নিজের নামে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পক্ষেও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এ সময় তার পেছনে বেশকিছু নেতাকর্মীও ছিলেন। যাদের হাতে উই আর হাদি লেখা পোস্টার-প্ল্যাকার্ডও ছিল। উল্লেখ্য গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে ফেরার পথে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আরও উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved