খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- আইন ও আদালত

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে এ রিট করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আইনজীবী অ্যাডভোকেট এ বি এম আতাউল মজিদ তৌহিদ। রিটে গণভোটের আয়োজন, পরিচালনা ও ফল ঘোষণা প্রক্রিয়ার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। […]

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে এ রিট করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আইনজীবী অ্যাডভোকেট এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
রিটে গণভোটের আয়োজন, পরিচালনা ও ফল ঘোষণা প্রক্রিয়ার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে ঘোষিত ফলাফলকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়। এর পরদিন ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে জানা গেছে।
এদিকে রিটটি শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হতে পারে বলে আইনজীবী সূত্রে জানা গেছে। আদালতের আদেশের ওপর নির্ভর করছে গণভোট-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved