রাজধানীতে জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষণা করা বিক্ষোভ কর্মসূচি শেষ পর্যন্ত বাতিল হয়েছে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার আগে ‘দেশের বর্তমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে’ মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা থেকে।
কিন্তু এক ঘন্টারও কম সময়ের মধ্যে এই কর্মসূচি বাতিল করা হয়। এর পরই অনিশ্চয়তা কাটিয়ে জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
