খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির
- রাজনীতি

ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সরকারি প্লট কিংবা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সরকারি প্লট কিংবা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে বিএনপির নির্বাচিত সদস্যরা রাষ্ট্রীয় সুবিধা হিসেবে প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না। দলের পক্ষ থেকে এটি একটি নীতিগত সিদ্ধান্ত।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান একই ধরনের ঘোষণা দেন। তিনি বলেন, তাদের দল থেকে একজন সংসদ সদস্যও নির্বাচিত হলে তিনি রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ না করার এ ধরনের ঘোষণা জনমনে ইতিবাচক বার্তা দিতে পারে এবং ব্যয়সংকোচনের দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved