খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • পাবনায় বিএনপি নেতা খুন
- বাংলাদেশ

পাবনায় বিএনপি নেতা খুন

নিজস্ব প্রতিবেদন পাবনায় প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা নামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা উপজেলার কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে ও লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে তার স্বজনরা। অভিযুক্ত […]

নিজস্ব প্রতিবেদন

পাবনায় প্রকাশ্য দিবালোকে বিরু মোল্লা নামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা উপজেলার কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে ও লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে তার স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহত বিরু মোল্লার ছেলে রাজিব মোল্লা জানান, আমার বাবা বিরু মোল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে চাচাতো ভাই। জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। মঙ্গলবার দিবাগত রাতের আধারে আবারো চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন তিনি। সকালে বিষয়টি জানতে পেরে আমি ও আমার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে মাটি কাটার বিষয়টি জিজ্ঞেস করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রকাশ্য দিবালোকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved