সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল ১১টা থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও নেত্রী।
ডাক পাওয়া গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীদের মধ্যে রয়েছেন:
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চট্টগ্রাম-১১: আমীর খসরু মাহমুদ চৌধুরী
ঢাকা-১০: মির্জা আব্বাস
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
নরসিংদী-২: আবদুল মঈন খান
ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টু
কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
চাঁদপুর-১: আ ন ম এহসানুল হক মিলন
কিশোরগঞ্জ-৬: মো. শরীফুল আলম
অন্যান্য ডাকপ্রাপ্তরা:
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২: মীর শাহে আলম, পটুয়াখালী-৩: নুরুল হক নুর, বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩: ববি হাজ্জাজ, জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, মাগুরা-২: নিতাই রায় চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: খলিলুর রহমান, কুমিল্লা-৮: জাকারিয়া তাহের সুমন, ব্রাহ্মণবাড়িয়া-৬: বিজয়ী জোনায়েদ সাকি, নাটোর-১: ফারজানা শারমিন, মানিকগঞ্জ-৩: আফরোজা খানম রিতা, নেত্রকোনা-১: কায়সার কামাল।
মন্ত্রিপরিষদ বিভাগের এই ডাক বিএনপির শীর্ষ নেতৃত্ব ও নির্বাচিত এমপি-দের মধ্যে শপথগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে পাঠানো হয়েছে।
