খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • রাজধানীতে আজ বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী
- রাজনীতি

রাজধানীতে আজ বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ কর্মসূচি ডাকা […]

দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ কর্মসূচি ডাকা হয়েছে। দলটির নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান অস্থিরতার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার একই স্থানে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট বিক্ষোভ কর্মসূচি পালন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved