খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ১
- আইন ও আদালত - খুলনাঞ্চল

আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি খুলনায় আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত মো: এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ। তিনি বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা […]

নিজস্ব প্রতিনিধি

খুলনায় আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় জড়িত মো: এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।

তিনি বলেন, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার সাথে সাথে র‍্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় জোড়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত, যাকে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান ইজাজুল হোসেন নামে এক অভিযুক্তকে রুপসা আইচগাতি এলাকা হতে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। গ্রেপ্তার ইজাজুল জোড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা ৭ জনের নাম প্রকাশ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved