ঢাকা ব্যুরো
রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঝিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে রুমির দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুরান কাঁচা বাজার সংলগ্ন ছাত্রী হোস্টেল থেকে তার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রুমি দীর্ঘদিন পারিবারিক মানসিক চাপের মধ্যে ছিলেন। এ কারণেই প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যার সম্ভাবনার দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।
