খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় নারীদের আয়োজনে বিজয় মেলা

নিজস্ব প্রতিবেদক খুলনায় লিন্ডার আয়োজনে চলছে ৪ দিনব্যাপি বিজয় মেলা। নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত বিজয়গাথা কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশগ্রহণ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। মেলায় রয়েছে পোশাক, হস্তশিল্প, প্রসাধনী, ফুড কর্নারসহ আকর্ষণীয় বিভিন্ন স্টল উদ্যোক্তাদের নিজস্ব পণ্য প্রদর্শনী ও বিক্রয়। এছাড়াও রয়েছে ফ্রি ছবি শুট কর্নার, যা দর্শনার্থীদের আরও উৎসাহিত […]

নিজস্ব প্রতিবেদক
খুলনায় লিন্ডার আয়োজনে চলছে ৪ দিনব্যাপি বিজয় মেলা। নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত বিজয়গাথা কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় অংশগ্রহণ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। মেলায় রয়েছে পোশাক, হস্তশিল্প, প্রসাধনী, ফুড কর্নারসহ আকর্ষণীয় বিভিন্ন স্টল উদ্যোক্তাদের নিজস্ব পণ্য প্রদর্শনী ও বিক্রয়। এছাড়াও রয়েছে ফ্রি ছবি শুট কর্নার, যা দর্শনার্থীদের আরও উৎসাহিত করবে।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাচ্চাদের জন্য মিনি প্লে গ্রাউন্ড। মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
আয়োজক ফাতিমাতুজ্জোহরা লিন্ডা জানান, এবার মেলায় রয়েছে ৫০ টি স্টল এর মধ্যে ৫০ রকমের পিঠার আয়োজন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ বৃদ্ধিতেও এই মেলা অবদান রাখবে। মেলা চলবে ১৬ থেকে ১৯ তারিখ প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মেলা জমে উঠবে বলে জানায় আয়োজকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved